arrested

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকা থেকে অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার সকালে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটককৃতরা হলো- জামালপুর সদরের কেন্দুয়া এলাকার ইউসুফ আলী (২২), বরিশালের বানিরীপাড়া থানার শালিয়াবাগপুর এলাকার মো. রাশেদুল ইসলাম (১৮) ও কুমিল্লার হোমনা থানার ভাতাকান্দি এলাকার মনির হোসেন (৪৫)।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানির কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ১২ টার দিকে মাস্টারবাড়ী নান্দুয়াইন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করা অজ্ঞান পার্টির ওই তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে দুটি চাকু, অজ্ঞান করার কাজে ব্যবহৃত ছয়টি মলম এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google