Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুর থেকে অপহণের দুই দিন পর মাদারীপুর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ শুক্রবার (১০ জুলাই) শুক্রবার সকালে মাদারীপুর জেলার শিবচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত শিশুটি গাজীপুর সিটি করপোরেশনের গাছা মধ্যপাড়ার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ ()

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মালেক খসরু খান বিষয়টি নিশ্চত করে বলেন, অপহরণের ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শিশুসহ অপহরণকারীদের অবস্থান জানতে পেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালায় পুলিশ।  পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়

ঘটনায় শিশু আব্দুল্লাহর মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান মালেক খসরু খান

আব্দুল্লার মা সাজেদা আক্তার বলেন, বাড়ির কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিলো।  গত জুলাই দুপুরে অজ্ঞাত এক নারী ঘরভাড়া নেওয়ার জন্য আসেন। দুই হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরটি ভাড়া নেন তিনি।  পরের দিন দুপুর ১২টার দিকে ওই ভাড়াটিয়া নারী আব্দুল্লাহকে কোলে নিয়ে কিছু কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। সময় মতো ওই নারী না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে সাজেদার মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহণের কথা জানিয়ে লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই নারী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google