নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

বীর মুক্তিযোদ্ধা

Advertisement

সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-এসপি হিসাবে পদোন্নতি প্রাপ্ত) মো. ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাব্বানীসহ অন্যান্য কর্মকর্তাসহ ৫২ জন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের প্রথমে ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের হাতে পুলিশ সুপার নিজে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরে তাদের দুপুরের খাবার প্রদান করা হয়।

গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন: স্বতন্ত্র প্রার্থীর ৩ সমর্থকে অর্থদণ্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google