গাজীপুর মহানগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে সদর থানা এলাকা থেকে ৮ জন, বাসন থানা এলাকা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা এলাকা থেকে ২ জন, কাশিমপুর থানা এলাকা থেকে ৩ জন, গাছা থানা এলাকা থেকে ৫ জন, পূবাইল থানা এলাকা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা জালাল উদ্দিন মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুলিশের দাবি, গাজীপুর মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



