Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ঋণ দেয়ার নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ঋণ দেয়ার নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

By rskaligonjnewsনভেম্বর 17, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অহিংস গণঅভ্যুথান বাংলাদেশের উদ্যোগে ‘লুণ্ঠিত উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব’ এই স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলেছেন প্রতারক চক্রের সদস্যরা।

গাজীপুরে ঋণ দেয়ার নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

Advertisement
সুদমুক্ত ঋণ প্রদানে গাজীপুর জেলার ভুয়া সমন্বয়ক হয়েছিলেন নগরীর ওঝারপাড় এলাকার আব্দুল মতিন ব্যাপারী ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫)। তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরও চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শরীফপুর আশরাফ মার্কেট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে। পরবর্তী সময়ে গাছা থানায় খবর দিলে পুলিশ তল্লাশি করে টাকা গ্রহণের নামের তালিকা ও কয়েকটি টিকিট বই জব্দসহ তাদের আটক করে রাত ১০টার দিকে হেফাজতে নেয়। পরে রাত ১টার দিকে ভুক্তভোগী মন্টু মিয়ার অভিযোগ গ্রহণ করে শনিবার দুপুরের পর তাদের নামে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার আব্দুল হালিমের ছেলে জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আলাল (৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালির মৃত কুরবান আলীর ছেলে রমজান (৪০)। গ্রেপ্তারকৃতরা নগরীর গাছা থানার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।

তারা প্রতারণার আশ্রয় নিয়ে প্রচার করেন, ঋণ নিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে হবে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রতারকরা আগ্রহীদের থেকে তিনশত থেকে চারশত টাকা আদায় করে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির ডেলিগেট টিকেট স্বরুপ টোকেন দেওয়া হয়। বলা হয়, টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তিন লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে।

গ্রেপ্তারকৃত মধু জানান, টাকার নিয়ে লোন ও সম্মেলনে উপস্থিতির জন্য টিকেট দিয়েছেন। কথা ছিল, ওই টিকেট নিয়ে নির্দিষ্ট বাসে ঢাকার সম্মেলনে যাবেন ঋণপ্রত্যাশীরা। সেখানে সম্মেলনের লগোযুক্ত একটি করে টি-শার্ট দেওয়া হবে। একই সময় ঋণপ্রত্যাশীদের চূড়ান্ত তালিকা করা হবে। সেখান থেকে জনপ্রতি পেয়ে যাবেন ৩ লাখ থেকে কোটি টাকা ঋণ। মাসিক তিন হাজার টাকা হারে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ পাবেন প্রত্যেক ঋণ গ্রহীতা। গাজীপুর থেকে এক হাজার লোককে ঋণ দেওয়া হবে বলে প্রচার করা হয়। এর মধ্যে ৮৫০ জন হয়ে গেছে আর ১৫০ জন বাকি ছিল।

ওই এলাকার গেসু মিয়া, কাজল, রতন, মতিসহ অর্ধশতাধিক ভুক্তভোগী বলেন, আমোদের থেকে ৩০০ টাকা করে নিয়েছে। যাদের থেকে ৪০০ টাকা নিয়েছে তাদের ঢাকায় গিয়ে সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। তাদের বাসের টিকেট, সম্মেলনে গেলে একটি করে টি-শার্ট ও ঋণের নিশ্চয়তা দিয়েছিল। প্রায় ১৫ েদিন ধরে এসব কথা বলে টাকা তুলে মধু তার বাড়ির অসমাপ্ত কাজ শেষ করছে।

অপর দিকে এ বিষয়ে এ সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আ-ব-ম মোস্তফা আমিনকে কল করলে তিনি বলেন, টাকা তোলার বিষয়টি আমার জানা নেই।তাদের আইনের হাতে সোপর্দ করার কথাও বলেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি মোহাম্মদ রাশেদ বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের আজও সড়ক অবরোধ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa