Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

By rskaligonjnewsJanuary 8, 20262 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে গুলিটি তার শরীরে লাগেনি।

ncp-2

Advertisement

গুলির লক্ষ্য হওয়া ওই নেতার নাম হাবিব চৌধুরী। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। তিনি ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে দুজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে তারা মোগড়খাল এলাকায় এসে মোটরসাইকেলটি দেখতে আসে। প্রায় এক ঘণ্টা ধরে তারা মোটরসাইকেলটি পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই করে।

একপর্যায়ে একজন মোটরসাইকেলটি ‘টেস্ট ড্রাইভ’-এর কথা বলে চালাতে শুরু করেন। ঠিক তখনই অপর ব্যক্তি হাবিব চৌধুরীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হাবিব চৌধুরী মোটরসাইকেলের পেছনে দৌড় দিলে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আরও একটি গুলি ছোড়ে। তবে দুটি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়।

ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাবিব চৌধুরী বলেন, মোটরসাইকেল কেনার কথা বলে তারা আমার সঙ্গে দেখা করে। একজন টেস্ট করার কথা বলে বাইকে ওঠে, আরেকজন হঠাৎ করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাগ্য ভালো, গুলি লাগেনি। এরপর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাচেষ্টা। ফাঁদ পেতে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে গুলি করা হয়েছে। তার শরীরে গুলি লাগলে তিনিও শহিদ হাদির মতো শহিদ হতেন। শহিদ হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল, একই কায়দায় হাবিব চৌধুরীকেও টার্গেট করা হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ এর নেপথ্যের নির্দেশদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনার বিষয়টি আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa