নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার মেরামতের সময় গ্যাস ছড়িয়ে অগ্নিকাণ্ডে অন্তঃসত্ত্বা এক নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় এক নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

গাজীপুরে এলপি গ্যাসের ট্যাংকারে আগুন, অন্তঃসত্ত্বা নারীসহ দগ্ধ ৩

Advertisement
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে একইদিন সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজাবাড়ী বাজারের পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খারকুলিয়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেলেনা খাতুন (৫৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া গ্রামের সামসুল হকের স্ত্রী হালিমা খাতুন (৪২) ও হালিমা খাতুনের পুত্রবধূ অন্তঃসত্ত্বা রিতা আক্তার (২১)। তাঁরা সবাই স্থানীয় মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।

ওসি বলেন, গ্যাস বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজাবাড়ী বাজারের শ্রীপুর সড়কের পাশে এলপিজি বহনকারী একটি ট্যাংকার মেরামতের কাজ করছিলেন কয়েকজন লোক। হঠাৎ আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে আগুন জ্বলতে থাকে। এতে আশপাশের এলাকায় গ্যাসের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির উঠানে মাছ কাটছিলেন কয়েকজন নারী। আগুনে হালিমা আক্তার, হেলেনা ও অন্তঃসত্ত্বা রিতা আক্তারের শরীরে আগুন লাগে। মানুষ আশপাশের আগুন নেভানো কাজে ব্যস্ত থাকার সময় গ্যাস বহনকারী ট্যাংকার নিয়ে পালিয়ে যায়।

রাজাবাড়ী বাজারের ব্যবসায়িরা জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গ্যাস বহনকারী ট্যাংকারটি পাওয়া যায়নি। আগুন লাগার খবরে আশপাশের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনজন নারী বাড়িতে কাজ করার সময় আগুনে শরীর পুড়ে যায়। তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা খুবই খারাপ। আগুনে আশপাশের বাঁশঝাড়, ঘরবাড়ি ও গাছগাছালি পুড়ে গেছে। সড়কের পাশের একটি দোকানও পুড়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি (নারী) বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজিব জানান, তিনজন অগ্নিদগ্ধের মধ্যে হালিমার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটময়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি দুজনের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google