নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক নূর (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

জাজিরায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ৬ জনের প্রাণহানি

Advertisement

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার এসআই ইসমাইল হোসেন। এরআগে একই দিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিক সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন-অর-রশিদের ছেলে।

এসআই ইসমাইল হোসেন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে গাড়িতে উঠার সময় একটি কাভার্ডভ্যান শফিক নূরকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। নিহত শফিক নূরের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বেতনবৃদ্ধির দাবিতে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google