Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের একটি বোতাম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন

গাজীপুরে কারখানায় আগুন, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নিহত ১

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১টার ৪০মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে আগুন লাগার খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখানে প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রমগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণ হচ্ছিল।

তিনি আরও বলেন, আমরা আসার আগে কয়েকজন আহত হওয়ার খবর পাই। আমরা একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন কারখানর গুদামে ডাম্পিংয়ের কাজ চলছে। ডাম্পিং করতে সময় লাগবে বলেও জানান তিনি।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কারখানার আশপাশের বসতবাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদ নিয়ে আসতে থাকেন। মুহুর্মুহু বিস্ফোরণে আশপাশ প্রকম্পিত হয়ে ওঠে।

কারখানার সিট কাটিং সেকশনের শ্রমিক সম্রাট বলেন, তখন তিনি ম্যানেজারের কক্ষে ছিলেন। এ সময় হঠাৎ পাশের কেমিক্যাল গুদামে বিকট শব্দ হয়। এরপর দৌড়ে গিয়ে দেখেন কয়েকজন শ্রমিক এদিক সেদিক ছোটাছুটি করছে। এ সময় কয়েকজন আগুনে ৪/৫ জন দগ্ধ হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এখনো পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছি। আর কেউ মারা গেছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।

গাজীপুরে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google