Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে বাড়ইপাড়া এলাকায় একটি কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



