নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর একটি পোশাক কারখানার শ্রমিকেরা মালিকের বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

গাজীপুরে কারখানার শ্রমিকদের মহাসড়ক আটকে বিক্ষোভ

Advertisement

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করে পরে শ্রমিকরা পোশাক কারখানার মালিকের বাড়ি এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার বকেয়া বেতনের দাবিতে অনেকদিন ধরেই বিক্ষোভ করে শ্রমিকরা আসছিলেন। আন্দোলনের মুখে দীর্ঘদিন কারখানাটি বন্ধ রাখা হয়। সে সময় শ্রমিকরা আন্দোলন করলেও মালিকপক্ষ তাদের বেতন ভাতা দেয়নি। কিছুদিন আগে বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে কারখানা ফের খুলে দেওয়া হয়। চলতি মাসের শেষ হয়ে এলেও শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিচ্ছিল না তারা। বেতন-ভাতা না পেয়ে কারখানার শ্রমিকরা বিক্ষোভ নিয়ে মালেকের বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে। এতে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এরা বিক্ষোভ করছে। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে তারা শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করছে।

৭ ফুট লম্বা কাঁদিতে ধরলো হাজারের বেশি কলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google