Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় আসন্ন গণভোটকে কেন্দ্র করে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

IMG-20260113-WA0038

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।

সভায় জেলা প্রশাসক বলেন, আগামী নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে, যা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি সুযোগ।

তিনি জানান, গণভোটে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা গণভোট প্রসঙ্গে বিস্তারিত ধারণা তুলে ধরেন। তিনি ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, সচেতনভাবে ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। গণভোট সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোট বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google