Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

By rskaligonjnewsMay 4, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১8) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ শনিবার মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ভেতরে এ ঘটনা ঘটে।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

Advertisement

নিহত কলেজছাত্র মহানগরীর চান্দনা এলাকার বাসিন্দা এক্তার আলীর ছেলে। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজাহার হাট এলাকায়। সে স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (৪ মে) দুপুরে আল আমিনসহ চারজন ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যায়। এ সময় ৪ / ৫ ছিনতাইকারী তাদের নাম–পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা যা আছে তাদের দিয়ে দিতে বলে।

একপর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাঁধা দিলে তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।’

আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক জানান, ‘শনিবার দুপুরের দিকে আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরে বেড়াতে যাই। পরে সেখানে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন আহত হয়।

পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় বেলা ১টার দিকে আল আমিন মারা যায়।’

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক হাসনিন জাহান বলেন, ‘আহত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে আনা হলে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। উন্নত চিকিৎসার জন্য যে অন্যত্র রেফার্ড করব আমরা এ সময়ও পাইনি। এখানে চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি।’

সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর উদ্ধারকাজের সমাপ্তি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

July 18, 2026
চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

July 18, 2026
Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

July 18, 2026

Latest News

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa