Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ঝুট গুদাম ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টার দিকে কোনাবাড়ী থানা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই জানান, আমবাগ পশ্চিম পাড়া এলাকায় ভোর ৫টার দিকে একটি ঝুট গুদাম ও তিনটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে ঝুট, বিভিন্ন ধরনের তিনটি দোকানের মালপত্র ও একটি অফিস কক্ষ পুড়ে গেছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



