Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়িতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পোড়াবাড়ির ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মো. সারোয়ার হোসেন।

নিহত পিকআপ হেলপারের নাম ইমন (১৮)। তার বাড়ি ময়মনসিংহের পূর্বধলায়। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এসআই মো. সারোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী সবজিবাহী এক পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছন দিক দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় চালকের পাশে থাকা ইমনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তার দেহ পিকআপে আটকে থাকে। এ দুর্ঘটনায় আহত হয় অরো দুইজন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে ইমনের লাশ উদ্ধার করে।

লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google