Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু মামলা হয়নি, আরও ৩ তদন্ত কমিটি
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু মামলা হয়নি, আরও ৩ তদন্ত কমিটি

By rskaligonjnewsNovember 24, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বিআরটিসির পক্ষ থেকে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

গাজীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু মামলা হয়নি, আরও ৩ তদন্ত কমিটি

Advertisement

রোববার (২৪ নভেম্বর) দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন এবং গাজীপুর বিআরটিসি বাস ডিপো ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ।

গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন বলেন, “দ্বিতল বাসে চড়ে পিকনিকে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এখনো শ্রীপুর থানায় কেউ মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আইইউটি’র মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন- ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল নাঈম (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাব এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম সাকিব (২২) এবং রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান মাহিন (২২)।

আহতরা হলেন- কাবিদুল ইসলাম আলিফ (২২) ও নাফিজ আলম খান (২২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর রাতে পল্লী বিদ্যুতের সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধান কার্যালয় থেকে তাদের বরখাস্তের সিদ্ধান্ত আসে।”

তিনি বলেন, “রাতেই এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর একটি গঠন করা হয়েছে পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে। অপরটি গঠন করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি। প্রধান কার্যালয় থেকে গঠন করা কমিটি আট সদস্য বিশিষ্ট। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি।”

তিনি আরো বলেন, “তিন সদস্যের কমিটির প্রধান হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি জোনাল অফিসের ডিজিএম মো. মহিউদ্দিন আহমেদ। আট সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রহিম মল্লিক।”

প্রসঙ্গত, বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৪৬০ জন শিক্ষার্থী পিকনিক করতে গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আঞ্চলিক সড়কে পিকনিকের একটি বাস বিদ্যুতায়িত হয়। এ ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হন। আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষার্থী। ঘটনার পর পরই গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করে আইইউটি।

বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩: পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa