Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের কাছে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়সহ উপজেলা প্রশাসনের নেতৃত্বে ৫টি উপজেলায় হেল্পলাইন চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৯  এপ্রিল) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হেল্পলাইন  নম্বরগুলো হলো- জেলা প্রশাসকের কার্যালয় (সিটি কর্পোরেশনসহ সমগ্র জেলা) ০১৭৮০-০৮১৮৪৬,  ০২-৪৯২৭৩০৩৫, গাজীপুর সদর উপজেলা     ০১৭০৪-০৪২৮৪২, ০২-৯২০৪৮৮২, কালীগঞ্জ উপজেলা    ০১৯৮৭-০২১০৩১,  ০২-৯২০৬১২২, কালিয়াকৈর উপজেলা    ০১৭৫৭-৬৬২৩৩২, ০২-৯২০২০০৮, শ্রীপুর উপজেলা ০১৬৮৬-৯২৭৪০০ এবং কাপাসিয়া উপজেলা ০১৭৮৩-৮৬৫৮৮৭।

বিজ্ঞপ্তিতে হটলাইনে ফোন করে গাজীপুর জেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অসত্য তথ্য প্রদান করে বিভ্রান্ত করলে তার দায়-দায়িত্ব তথ্যদাতাকে বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google