নিজস্ব প্রতিবদেক, গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনে বেড়েছে মোট ভোটার সংখ্যা। সাথে বেড়েছে ভোট প্রয়োগের কক্ষ। নতুন ভোটার বেড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। তবে নতুন এ বাড়তি ভোটারের সংখ্যাই বেশি। পুরুষ ভোটার সংখ্যার চেয়ে সোয়া ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভোটার সংখ্যা।

গাজীপুরে নতুন ভোটার পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

Advertisement

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম নির্বাচন তফসিল সংক্রান্ত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গাজীপুর জেলা নির্বাচন অফিস বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৬২৯ জন। তবে ওই সংখ্যক ভোটারের জন্য ৯৩৫টি কেন্দ্রে ৫ হাজার ৫৬৮টি বুথ সংখ্যা (ভোট কক্ষ) নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ১৩ লাখ ৯ হাজার ৯১৯ জন পুরুষ ভোটার ও ১৩ লাখ ৩ হাজার ৭১০ জন নারী ভোটার। গত সংসদ নির্বাচনে এ জেলার ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪ লাখ ১৬ হাজার ৮৬৯। আর তাদের জন্য ৯২২টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৫৪১টি বুথ সংখ্যা (ভোট কক্ষ) নির্ধারণ করা হয়েছে। একাদশ নির্বাচনে পুরুষ ভোটার ছিল ১২ লক্ষ ১৪ হাজার ৯৫৫ ও মহিলা ভোটার ছিল ১২ লক্ষ ১ হাজার ৯১৪ জন। এ পরিসংখ্যান থেকে দেখা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৯৬৪ ও মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ১ লাখ ১হাজার ৭৯৬ জন। গাজীপুরের ৫টি আসনের মধ্যে সর্বাধিক ভোটার সংখ্যা হলো গাজীপুর-২ আসনে এবং সবচেয়ে কম ভোটার সংখ্যা হলো গাজীপুর ৪ আসনে। গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ হাজার ৯৯০ জন এবং গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন। এছাড়া গাজীপুর-৩ ও গাজীপুর-৪ আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়েও বেশি।

গাজীপুর জেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান, গাজীপুরে ৫টি আসন রয়েছে। গাজীপুর-১ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৬৪ জন। কেন্দ্র সংখ্যা হলো ২৩৭টি, বুথ সংখ্যা হলো ১৫১২টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৬ হাজার ৩৪৪, নারী ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৯ হাজার ৫০৮ ও হিজড়া ভোটার ১২ জন। গাজীপুর-২ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৭লাখ ৭৮ হাজার ৯৯৭ জন। কেন্দ্র সংখ্যা হলো ২৭২টি, বুথ সংখ্যা হলো ১৬৮৯টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৯১ হাজার ৩৪ জন, নারী ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৮৭ হাজার ৯৪৯ জন ও হিজড়া ভোটার ৭ জন। গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৪৩২। কেন্দ্র সংখ্যা ১৮০টি, বুথ সংখ্যা ১০৬৮। এখানে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩৪ জন, মহিলা ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৮৮ জন ও হিজড়া ভোটার ৫ জন। গাজীপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন, কেন্দ্র সংখ্যা ১২২টি, বুথ সংখ্যা হলো ৬০৪টি। এখানে পুরুষ ভোটার হলো ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮৭৬ জন। গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৬১৫ জন। কেন্দ্র সংখ্যা ১২৪টি, বুথ সংখ্যা ৬৯৫টি। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭২ জন, নারী মহিলা ভোটার সংখ্যা হলো ১ লাখ ৬৪ হাজার ৫৩৯ জন ও হিজড়া ভোটার ২ জন।

কাপাসিয়ায় তাজউদ্দীনের কন্যার সাথে লড়বে ভাগনে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google