Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ডোবার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পূবাইলের পাকুরিয়ারটেক এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জিএমপির পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম শাকিল খান (২৪)। তিনি পূবাইলের মাঝুখান পশ্চিমপাড়া এলাকার শফিক খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই  জাহাঙ্গীর আলম  জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাকিল খান মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার ভোরে পাকুরিয়ারটেক এলাকার ডোবায় তার লাশ দেখে স্থানীয়রা নিহতের বাড়িতে এবং থানায় খবর দেন।

এসাই আরও  জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডোবার পানিতে ডুবে তিনি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google