নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় মাসুদ রানা (৩২) নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরে পুলিশের সোর্সের কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ৪

Advertisement

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জের বড় রসুল গ্রামের সুমন মিয়া (৩৪), একই জেলার মাহামুদপুর গ্রামের সোহেল রানা (২৫), মাদারীপুর জেলার কালকিনী থানার গোপালপুর গ্রামের আসাদ বেপারী ওরফে আসলাম (৩৪) ও গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া (হক মার্কেট) এলাকার মো. ফজলু ওরফে তোতলা ফজলু (৩২)।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ৯ মার্চ ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ জানতে পারে পেয়ারাবাগান এলাকায় স্থানীয় ভিঅ্যান্ড আর গার্মেন্টসের গলিতে এক ব্যক্তিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে। এলাকাবাসী ঘটনাস্থল থেকে ভুক্তভোগী মো. মাসুদ রানাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রাজিব মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সোমবার দুপুরে রংপুর থেকে সুমন মিয়া, আসলাম, ফজলু ওরফে তোতলা ফজলু এবং গাজীপুর থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সুমন মিয়া এবং আসলামকে বাসন থানা পুলিশ গ্রেপ্তারের জন্য ভুক্তভোগী মাসুদ রানা সহায়তা করেন। এর জেরে সোহেল রানার মাধ্যমে ভুক্তভোগী মাসুদ রানাকে বাসন থানার ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ডেকে নেওয়া হয়। এক পর্যায়ে অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মাথার বাম পাশ, দুই পা জখম এবং বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়।

রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুনের সেঞ্চুরি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google