নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহমুদুজ্জামান লিমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Advertisement

শুক্রবার (৩১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান। এর আগে দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কের ইসলাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুজ্জামান লিমন উপজেলার বাপ্তা গ্রামের হালিম উদ্দিন ফকিরের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।

এসআই আবু রায়হান বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ময়মনসিংহে জব্দ করেছে স্থানীয়রা। আমি রওনা হয়েছি গাড়িটিকে আনতে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, নান্দিয়া সাঙ্গুন বাজার থেকে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন লিমন। এসময় ইসলাম মার্কেটের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি প্রাইভেটকার সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়েছে।

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google