নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি দখল করে নির্মাণাধীন প্রাচীর ও টিনের বেড়া ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

গাজীপুরে বন বিভাগের ৫০ কোটি টাকা মূল্যের বনভুমি উদ্ধার

Advertisement

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়নপুর (ডিবিএল সিরামিকস) সংলগ্ন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন জমির অবৈধ স্থাপনা সরিয়ে সেখানে সামাজিক বনায়নের আওতায় আকাশমনি গাছের চারা রোপণ করে বন বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন শুভ। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মুকলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক শামসুল আরফিন শুভ বলেন, এস,এ ১৭৭৩ দাগের সবটুকু জমি বন বিভাগের গেজেটভুক্ত এর মধ্যে ৩.০৮ একর জমি দখল করে নিয়েছিল একটি চক্র। খবর পেয়ে সীমানা প্রাচীর ও টিনের বেড়া ভেঙ্গে বনবিভাগের জায়গা উদ্ধার করা হয়।

সূর্যমুখী-সরিষার চাষের মাধ্যমে তিন ফসলি শস্যবিন্যাসে উন্নয়ন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google