নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মো. আউয়াল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে টঙ্গীর মাছিমপুর এলাকায় শাজাহান মহল নামের দশতলা ওই ভবন থেকে পড়ে যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

গাজীপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গেল নিরাপত্তাকর্মীর গ্রাণ

Advertisement

নিহত আউয়াল ফেনীর দাগনভূঞা উপজেলার আলীপুর গ্রামের মৃত ওয়ালী উল্লাহর ছেলে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

টঙ্গী থানার উপরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আউয়াল ওই ভবনে প্রায় পাঁচ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার (আজ) সকাল ১০টার দিকে ভবনের ছাদে ওঠেন আউয়াল। নিয়মিত ভবনটির ছাদে বিভিন্ন গাছের পরিচর্যা করতেন তিনি। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তাতে ঘটনাস্থলেই নতিনি নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বরখাস্ত আদেশ প্রত্যাহার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google