Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

এরা হলেন ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবি (৯ মাস) । তারা কালিয়াকৈর উপজেলার বোটঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও মেয়ে।

রোববার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা-কোনাবাড়ী হাইওয়ে থানার এস আই মো. আনোয়ার হোসেন জানান, সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে । বাসটি জব্দ করা হয়েছে।

 

জুমবাংলা নিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google