Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।

ওসি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google