নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে বাসের চাপায় হাবিবুর রহমান (২১) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

গাজীপুরে বাস চাপায় কলেজছাত্র নিহত

Advertisement

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে। তিনি পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে পূবাইলের মীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন’র একটি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়৷ তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google