নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

গাজীপুরে বাসচাপায় যুবক নিহতের খবরে ৩ বাসে আগুন

Advertisement

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় বলেন, রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় পৌঁছামাত্রই অজ্ঞাত এক যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এরপর উত্তেজিত জনতা বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ আসার আগেই হয়তো স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে কোনো মরদেহ পাইনি, মরদেহ কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বলাকা পরিবহনের বাসচাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google