নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে।

Advertisement
এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয়পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সাথে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা আজও সড়কে অবস্থান নিয়েছে। বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবে না। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



