Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

By rskaligonjnewsApril 26, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে গাজীপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারগণ অংশ গ্রহণ করেন।

গাজীপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Advertisement

শুক্রবার গাজীপুর মহানগরীর রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের আয়োজন করে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ, উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনে সমন্বিত ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং একই সাথে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নির্বাচন কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার ও তাদের সহকর্মীরা। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রত্যেকটি কেন্দ্রে তাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। তাদের সব ধরনের সহযোগিতা করবে জেলা প্রশাসন, গাজীপুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি অশোক কুমার দেবনাথ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সর্বাত্মকভাবে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচনকে সফলভাবে আয়োজনে প্রিজাইডিং অফিসারদের তৎপর থাকতে হবে, নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা মানতে হবে, ভোট স্থগিতের মতো বিষয় আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে অবশ্যই প্রশাসনের সহয়তা গ্রহণ করতে হবে।

গাজীপুরে চাঁদা তোলা ছেড়ে ৩০ হিজড়া কৃষিতে সাবলম্বী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa