Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর গাজীপুরে রিটার্নিং ও সহকারী রিটার্ণিং অফিসার হলেন যারা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে রিটার্নিং ও সহকারী রিটার্ণিং অফিসার হলেন যারা

By rskaligonjnewsNovember 16, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার ও অপর ১০ কর্মকর্তাকে সহাকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ সংক্রান্ত পরিপাত্র জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন

Advertisement

পরিপত্র অনুযায়ী গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের জন্য গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিউল ইসলামকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া কয়েকটি সংসদীয় আসনের সীমানা ভিন্ন ভিন্ন সিটি করপোরেশন, উপজেলা/পৌরসভা ও ইউনিয়ন নিয়ে গঠিত হওয়ায় আরো ১০ সরকারী কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-১ আসনের জন্য সহকারী রিটার্নিং অফিসার দুইজন। গাজীপুর-১ আসনের নির্বাচনী এলাকার মধ্যে কালিয়াকৈর উপজেলা অংশের জন্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ান সাকাপি ইবনে সাজ্জাদকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনস্থ ওয়ার্ড নাম্বার ১ থেকে ওয়ার্ড নাম্বার ১৮ নং ওয়ার্ড পর্যন্ত নির্বাচনী এলাকার জন্য গাজীপুর সদর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মুরাদ আলীকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-২ সংসদীয় এলাকার জন্য সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে তিনজন। তাঁদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ১৯ থেকে ৩৯ নং ওয়ার্ড পর্যন্ত নির্বাচনী এলাকার জন্য গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত নির্বাচনী এলাকার জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেনকে এবং একই সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার জন্য গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৩ সংসদীয় আসনের জন্য দুইজনকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয় হয়েছে। তাঁদের মধ্যে শ্রীপুর উপজেলা এলাকার জন্য শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলামকে এবং গাজীপুর সদর উপজেলাধীন ভাওয়ালগড়, মির্জাপুর ও পিরুজালি ইউনিয়ন এলাকার জন্য গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

গাজীপুর-৪ নির্বাচনী এলাকাটি কেবলমাত্র কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত হওয়ায় এখানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খানকে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর-৫ আসনের নির্বাচনের জন্য দুইজনকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এ আসনের কালীগঞ্জ উপজেলা এলাকার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ৪০, ৪১, ৪২ এবং গাজীপুর সদর উপজেলাধীন বাড়িয়া ইউনিয়ন এলাকার জন্য গাজীপুরের টঙ্গী থানা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

পূবাইলে ঢাকা-বাইপাস সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানবন্ধন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa