Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে চার শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে (নাটমন্দির) আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট মুজিবুর রহমান কাজলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুস সাত্তার, প্রেসিডেন্ট নমিনি শাহ মামুন সারওয়ার, ক্লাবের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, রোটারিয়ান প্রকৌশলী তহসিন উদ্দিন আহমদ, রোটারিয়ান প্রকৌশলী হাবিবুর রহমান, মনির হোসাইন, জাহাঙ্গীর আলম, রোটারিয়ান শরিফুল ইসলাম, রোটারিয়ান রবিউল ইসলাম, রোটারিয়ান ইদ্রিস আলী প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google