নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: দেশের অন্যান্য স্থানের মতো গাজীপুরে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ৩২ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখসহ ৮৩ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।

গাজীপুরে শিক্ষার্থীদের হাতে ৮৩ লাখ নতুন বই

Advertisement

জেলার সকল কিন্ডারগার্টেন, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে শিশুদের মাঝে এসব বই বিতরণ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

বই বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক মহানগরীর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও জয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়া জানান, প্রাথমিক পর্যায়ে জেলায় কিন্ডারগার্টেন, সরকারি-বেসরকারি ও শিশু কল্যাণ বিদ্যালয়সহ মোট ২ হাজার ৯৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩২ লাখ বই বিতরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম জানান, এবার মাধ্যমিক পর্যায়ে জেলার ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইয়ের চাহিদা ছিল ৬৭ লাখ ১৮ হাজার ৪২৮টি বই। কিন্তু পাওয়া গেছে ৫১ লাখ ৩৮ হাজার ৮৫৯টি বই। প্রাপ্ত সকল বই বিতরণ করা হয়েছে। বাকি রয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৫৬৯টি বই। এগুলো পরে আসলে বিতরণ করা হবে।

থার্টি ফাস্ট নাইটের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google