নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলনে উস্কানি দেওয়া এবং কারখানায় ভাঙচুরের অভিযোগে ৩ নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় গাজীপুর মহানগরীর ভোগরা এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে উস্কানির অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ১০

Advertisement

পুলিশ জানায়, আসামিরা ভোগরা এলাকার বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের কাজ রেখে কারখানার বাইরে এসে আন্দোলনের যোগ দেওয়ার জন্য উস্কানি দিচ্ছিল। এ সময় তারা কয়েকটি কারখানা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও সেনা সদস্যরা ৭ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, জয়পুরহাটের কালাই থানার উদাইপুর গ্রামের হযরত আলীর মেয়ে হাসনা আক্তার (২৪), শেরপুর সদরের চরমাতবাড়ী নয়ানি পাড়া এলাকার আব্দুল গফুরের মেয়ে সাজেদা বেগম (২৮), রংপুর পীরগঞ্জের মীর্জাপুর গ্রামের দুখু মিয়ার মেয়ে মেঘলা আক্তার (৩০), জয়পুরহাট সদরের ধানসিঁড়া গ্রামের আবু হাসানের ছেলে আব্দুল মমিন (২২), খাগড়াছড়ির পানছড়ি থানার ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে রাকিব হোসেন (২৩), বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের মাসুম আলী শেখ (২১) ও ময়মনসিংহের ফুলবাড়ী থানার মো: রায়হান (২৪)।

এ ঘটনায় স্থানীয় সানকোয়াং কারখানার এইচ আর এডমিন জাহাঙ্গীর বাদী হয়ে ভাঙচুর ও শ্রমিকদের উস্কানি দেয়ার অভিযোগে বাসন থানায় একটি নিয়মিত মামলা করেছেন। পরে তাদের এই মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগরে পাঠানোর আদেশ দেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, শ্রীপুরে বিক্ষোভ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google