নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: চাকরি স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া, নাওজোর, কোনাবাড়ী, বোর্ড বাজার ও টঙ্গীতে শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

গাজীপুরে শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

Advertisement

শ্রমিকরা জানান, চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, পারিবারিক চিকিৎসা সুবিধা বৃদ্ধিসহ আট দফা দাবি নিয়ে আন্দোলন করছি। দাবি আদায় করে কাজে যোগ দেব। বিক্ষোভে মহাসড়কের পশ্চিম অংশে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে। গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শুধু নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন পুরুষ শ্রমিকরা। তাই কারখানাগুলোতে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে সকাল থেকেই বিভিন্ন কারখানার চাকরি বঞ্চিত পুরুষরা সড়কে নেমে আসেন।

অপরদিকে, টঙ্গী এলাকার বাটা সু কোম্পানির শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ছাড়া গাজীপুর চন্দনা চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকায় পুরুষ পোশাক শ্রমিকরা তাদের দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। কোনাবাড়ীতে ইবনেসিনা কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন এলাকায় সড়কের পাশে শ্রমিকরা আন্দোলন করছে। মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করছে। শুধু নারীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, পুরুষদেরকে দেওয়া হচ্ছে না—এসব অভিযোগে বহিরাগতরা বিক্ষোভ করছেন। এতে যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

গাজীপুর ট্রাফিকের উপপুলিশ কমিশনার অসক কুমার বর্মণ বলেন, এসব আন্দোলনে কিছুদিন ধরেই মহাসড়কের যানচলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে।

আশুলিয়ায় সেই ভ্যান থাকা চার জনের পরিচয় নিশ্চিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google