নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কারখানার শ্রমিক হাফিজুল ইসলাম বলেন, গত সপ্তাহে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করেনি। তাই এবার যতক্ষণ না তাদের মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করেন। পরে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



