Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের নানা অনিয়ম ও দূর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট ও গাজী টেলিভিশনের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংবাদকর্মীরা ।

রবিবার দুপুরে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয় ।

মানববন্ধন শেষে অবিলম্বে ঘটনার মূল হোতা গাজী ফরহাদ হোসেনসহ জড়িতদের সুষ্ঠু বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা ।

গত মঙ্গলবার সকালে শ্রীপুর তুলা উন্নয়ন ও গবেষণা কেন্দ্রের রুনা পারভিন নামের উচ্চমান সহকারির নানা অনিয়ম ও অবৈধ কর্মকান্ড সম্পর্কে জানতে ওই কার্যালয়ে যান ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবুল হাসান ও জিটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

এ সময় সেখানকার উর্ধ্বতন কর্মকর্তা গাজী ফরহাদ হোসেনকে তার বক্তব্য দেয়ার অনুরোধ করেন এবং তার অফিসের অনার বোর্ডের ছবি নেন। এতে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নানা অকথ্য ভাষা ব্যবহার করে তাদের টেনে হিচড়ে কার্যালয়ের ভেতরে নিয়ে গিয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google