Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্মার্টফোন ব্যবহার নিয়ে পারিবারিক কলহের জেরে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জৈনাবাজার সংলগ্ন নগরহাওলা গ্রামের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

las

নিহত কিশোরীর নাম মহনা। সে নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার রাতে স্মার্টফোন ব্যবহারকে কেন্দ্র করে মহনার সঙ্গে তার বাবা-মায়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে অভিমান করে মহনা নিজ কক্ষে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যরা। এ সময় ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা প্রেমঘটিত বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google