Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ঢাকা-ময়সনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও এর সহকারীকে (হেলপার) আটক করেছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে দক্ষিণ সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার এলাকার সাইফুল ইসলাম (৪০) ও একই জেলার বোদা থানা এলাকার সাইদ হাসান ওরফে সাজু মিয়া (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আলমগীর ভূইয়া জানান, সাইফুল ও সাজু মোটরসাইকেলে করে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দিকে যাচ্ছিলেন। পথে সকাল সোয়া ৯টার দিকে দক্ষিণ সালনা এলাকায় পৌঁছলে একইদিকগামী এক যাত্রীবাহী অটোরিকশাকে পাশ কাটানোর সময় পেছন থেকে এক কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কে পড়ে যান এবং কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন। এসময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটি জব্দ ও এর সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google