নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ১ হাজার ৪৮১ জন হজযাত্রীর প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে গাজীপুর শহরের আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।

গাজীপুরে ১ হাজার ৪৮১ হজযাত্রীর প্রশিক্ষণ

Advertisement

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষণ সমন্বয়ক ও গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার।

এতে অন্যান্যের মধ্যে হজের ধর্মীয় বিধি-বিধান নিয়ে আলোচনা করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, হজের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে মুলতাজিন ট্রাভেলস’র স্বত্বাধিকারী মাওলানা আব্দুল মান্নান, স্বাস্থ্য সচেতনতা ও ক্লিনিক ব্যবহারে হজযাত্রীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন গাজীপুরের সহকারী সিভিল সার্জন ডা. এফ এম আহসান উল্লাহ, হজযাত্রীদের সাধারণ করণীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ ফয়েজুর রহমান।

গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মনজুরুল আলম মজুমদার বলেন, এবার গাজীপুর থেকে সরকারিভাবে ২১ জন এবং বেসরকারিভাবে ১ হাজার ৪৬০ জন হজযাত্রী সৌদি যাওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের মাঝে হজ ও ওমরার সহায়িকা, লিফলেট ও নাস্তার জন্য নগদ ২০০ টাকা করে দেওয়া হয়েছে।

গাজীপুরে শিশু শিক্ষার্থীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google