Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ২৫ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ২৫ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

By rskaligonjnewsAugust 28, 2024Updated:August 28, 20241 Min Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস নামের একটি ওষুধ তৈরির কারখানার শ্রমিকরা ২৫ দফা দাবিতে বিক্ষোভ করছেন।

গাজীপুরে ২৫ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Advertisement

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টার পরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা জানান, শ্রমিকদের প্রধান দাবি চাকরি স্থায়ীকরণ, বেতনের সমন্বয় এবং উৎসব ভাতা (ঈদ ও বৈশাখী) সমপরিমাণে প্রদান।

এছাড়া তারা অভিযোগ করে বলেছেন, বেশকিছু অসৎ কর্মকর্তা দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছেন এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনও সমাধান করেননি। নিজেদের অধিকার রক্ষায় তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

এ বিষয়ে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। যা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করবে। যৌক্তিক দাবি থাকলে অবশ্যই তা পূরণ করা হবে। ইবনে সিনা কর্তৃপক্ষ সব সময় শ্রমিকদের পক্ষে কাজ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা মহাসড়ক ছেড়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবিতে বিক্ষোভ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026

Latest News

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa