Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  ২০২০ ও ২০২১ সালে দায়িত্ব পালন ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গাজীপুর জেলা পুলিশের চার কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিস সুপার এস এম শফিউল্লাহ এ তথ্য জানান। এর আগে বুধবার বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি’র কনফারেন্স রুমে ডিআইজি হাবিবুর রহমান ব্যাজ প্রদান করেন। এ সময় তাদেরকে সম্মননা সনদ ও সৌজন্য উপহার দেওয়া হয়।

ব্যাজপ্রাপ্তরা হলেন- গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলার কালীগঞ্জ সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন, কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইন চার্জ এ কে এম মিজানুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম। এদের মধ্যে মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার) গাজীপুরের আগে গোপালগঞ্জ জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং এএফএম নাসিম একই জেলার টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিস সুপার বলেন, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার, পলাতক আসামি গ্রেফতারপূর্বক দায়িত্বাধীন এলাকার অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা তথা সাহসিকতাপূর্ণ ও ভাল কাজের স্বীকৃতিস্বরুপ প্রতি বছর আইজি ব্যাজ প্রদান করা হয়। বার্ষিক পুলিশ সপ্তাহে আইজিপি মনোনীত পুলিশ সদস্যদের ব্যাজ পরিয়ে দেন। করোনা মহামারির কারণে ২০২০ সালে পুলিশ সপ্তাহ পালিত না হওয়ায় এবারের ২০২২ সালের পুলিশ সপ্তাহে পুলিশ হেডকোয়ার্টার্স একইসঙ্গে ২০২০ ও ২০২১ সালের আইজি ব্যাজ প্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরেআলম মিনা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google