নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের গাছা এলাকা থেকে জাল টাকা জব্দসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ মে) রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছার উত্তর খাইলকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে ৪ লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ গ্রেপ্তার ২

Advertisement

গ্রেপ্তার যুবকরা হলেন, ভোলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের শিবলু (৩৯) ও কুমিল্লার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার রাকিবুল হাসান (২৭)। এ সময় তাদের কাছ থেকে চার লাখ বিরানব্বই হাজার টাকার মূল্যমানের জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও তাদের অপর এক সহযোগী আনিসকে আসামী করে মোট চার জনের বিরুদ্ধে মামলা করা হয়।

সোমবার (২০ মে) বিকেলে তিনটার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার রাতে উত্তর খাইলকুর এলাকার একটি ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকরা জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দেশের বিভিন্ন বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এক লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বেচাকেনা করতেন তারা। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। গতকাল তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান প্রমুখ।

বারোমাসি লেবু চাষে সোহানের চমক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google