Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদরের সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফিন স্বপরিবারে মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি মরণঘাতি করোনাকালীন সময়ে গাজীপুরে দায়িত্ব পালন কালে সরকারী নিদের্শনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মোবাইল কোর্ট, কারখানায় শ্রমিক অসন্তোষ ও রাতের অন্ধকারে সরকারী ত্রান সামগ্রী অসহায় মানুষদের ঘরে পৌছে দিয়েছেন দিনের পর দিন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ ভাইরাসে কখন আক্রান্ত হয়েছেন তিনি তা জানেনে না।

অপরদিকে তার সহধর্মিনী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিটিউটের রেসিডেন্ড প্লাষ্টিক সার্জন ডাক্তার উম্মে কুলসুম চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে থাকা একমাত্র শিশু সন্তান আজওয়াফ আরেফিনও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৫ জুন কোভিড ১৯ ভাইরাসের নমুনা পরীক্ষা করালে তা পজেটিভ ধরা পরে। গত সোমবার রাত ১১ টা ১৮ মিনিটে জেলা প্রসাশকের ফেসবুক আইডিতে এ তথ্য জানা গেছে। তারা সকলের নিকট দোয়া প্রার্থী। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google