Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

By rskaligonjnewsJune 13, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঈদুল আজহা উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করছে কর্মজীবী মানুষেরা। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। যার কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুর মহানগর, জেলা ও হাইওয়ে পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছেন।

গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

Advertisement

জানা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গে প্রায় ১১৭টি রুটের যানবাহন চলাচল করে। কর্মের তাগিদে উত্তরবঙ্গের লাখো মানুষ গাজীপুর ও আশপাশের জেলায় বসবাস করেন। ঈদের ছুটিতে এসব অঞ্চলের মানুষ একসঙ্গে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করেন। এই সময়ে সড়ক ও মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করে। এতে মহাসড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। ঈদের ৩ দিন বাকি থাকলেও শিল্পনগরী গাজীপুরে অনেক কারখানা আজ ছুটি হবে। অনেকে যানজটের ভয়ে আগেই স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে এখনই পাঠিয়ে দিচ্ছেন। যার কারণে বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে ভোগড়া থেকে টঙ্গীর কলেজগেইট পর্যন্ত বিআরটি প্রকল্পের মাঝের লেন দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখায় দুই পাশের যানবাহনে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে করে ওই সড়কে যেসব স্থানে বিআরটি স্টেশন নির্মাণ করা হয়েছে, সেসব স্থানসহ বোর্ডবাজার ও টঙ্গী কলেজগেইট এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সবচেয়ে বেশি যাত্রীর ভিড় চান্দনা চৌরাস্তা এলাকায়।

সারোয়ার হোসেন নামে এক যাত্রীর সঙ্গে কথা হয় চৌরাস্তায়। তিনি বলেন, ১১টা পর্যন্ত ডিউটি করে আমাদের কারখানা ১০ দিন ছুটি দিয়েছে। সকালেই ব্যাগ গুছিয়ে এসেছিলাম, এখন রওনা হয়েছি। আজ অধিকাংশ কারখানা ছুটি হবে। মোটামুটি লোকজন বের হয়ে গেছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ঈদ উপলক্ষে এরই মধ্যে মানুষ তাদের গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। আজ থেকে যাত্রীর চাপ বেড়েছে, আগামী ২-৩ দিন থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, যানজট নিরসনে ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। যানজট নিরসনের জন্য বিআরটি প্রকল্পের মাঝের লেন দিয়ে ময়মনসিংহগামী যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

গাজীপুরে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশেষ নিরাপত্তায় টেকনাফ ও সেন্টমার্টিন নৌ যান চলাচল শুরু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa