Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তার জন্য ব্যক্তিগত তহবিল থেকে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেছেন গাজীপুরে কর্মরত ৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ৪ কর্মকর্তা (সহকারী কমিশনার)।

বুধবার অর্থ সহায়তা হিসেবে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন ৪ কর্মকর্তা। 

৩৭ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের ৪ কর্মকর্তা সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার ওয়াসিউজ্জামান চৌধুরী (মিডিয়া ও রিসার্চ সেল, জেনারেল সার্টিফিকেট শাখা), উম্মে হাবিবা ফারজানা আইসিটি ও শিক্ষা কল্যাণ শাখা, মোস্তফা আব্দুল্লাহ আল-নূর (ট্রেজারি শাখা,গোপনীয় শাখা) এবং মনিষা রানী কর্মকার (লাইব্রেরী শাখা,জে.এম. শাখা,প্রবাসী কল্যাণ শাখা)।

সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google