Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গান রেকর্ড করে টাকা পাইনি, আক্ষেপ কাঁচা বাদাম গানের গায়কের
আন্তর্জাতিক ওপার বাংলা

গান রেকর্ড করে টাকা পাইনি, আক্ষেপ কাঁচা বাদাম গানের গায়কের

By Shamim RezaFebruary 10, 20223 Mins Read

বিনোদন ডেস্ক : নিজের জনপ্রিয়তার বিষয়ে ভুবন বাদ্যকর তখন বুঝতে পারেন যখন তাঁর সঙ্গে দূর দূর থেকে লোকজন দেখা করতে আসা শুরু করলেন। মানুষজন তাঁর সঙ্গে ছবি তোলা ও ভিডিও বানানো শুরু করেন। তিনি যে ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন সেটা তিনি কথন বুঝতে পারেন।

কাঁচা বাদাম গান

Advertisement

সোশ্যাল মিডিয়ায় যদি থেকে থাকেন তাহলে ‘কাঁচা বাদাম’ গানটি নিশ্চয় শুনেছেন। এই গান ভুবন বাদ্যকর নামে বাংলার এক বাদাম বিক্রেতাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে চলে যায়। ভুবনবাবুর বাদাম বিক্রির এই বিশেষ ধরন খুবই পছন্দ হয় মানুষের। আর তার জেরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এখনও পর্যন্ত ৫০ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। একইসঙ্গে শেয়ারও হয়েছে প্রচুর।

নিজের জনপ্রিয়তার বিষয়ে ভুবন বাদ্যকর তখন বুঝতে পারেন যখন তাঁর সঙ্গে দূর দূর থেকে লোকজন দেখা করতে আসা শুরু করলেন। মানুষজন তাঁর সঙ্গে ছবি তোলা ও ভিডিও বানানো শুরু করেন। তিনি যে ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছেন সেটা তিনি কথন বুঝতে পারেন।

বাদাম বেচে রোজগার ২০০ টাকা :আজতক ডট ইনের সঙ্গে কথা বলার সময় ভুবন বাদ্যকর জানান, ‘আমি এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করি, যে তিনি আমাকে এর যোগ্য মনে করেছেন। আমি বস্তিতে থাকি এবং সেখান থেকেই কাঁচা বাদাম বিক্রি করি। জীবন একটি করে বদলাচ্ছে।

ভুবনবাবু আরও জানান যা তাঁর বয়স ৫০ বছর। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। পেশাগতভাবে তিনি বাদাম বিক্রি করেন। কাঁচা বাদাম বিক্রি কর রোজ ২০০ থেকে ২৫০ টাকা রোজগার করেন তিনি। তাঁর এই জনপ্রিয়তায় স্ত্রী ও পরিবারের সকলে খুবই খুশি বলেও জানান ভুবনবাবু।

স্বামীকে কোন মেয়ে পটানোর চেষ্টা করলে আপনার করণীয়

কাঁচা বাদামের অফিসিয়াল ভিডিওর জন্য পাননি টাকা : কাঁচা বাদাম গানের একটি মিউজিক ভিডিও ইতিমধ্যেই দেখা গিয়েছে। এই বিষয়ে ভুবন বাদ্যকর জানান, ‘আমি খুবই খুশি। গ্রামের লোকেরা বলছেন, ভুবন তুমি তো বিখ্যাত হয়ে গিয়েছ। আমি জিজ্ঞাসা করি কীভাবে? তাঁরা বললেন ভিডিও আপলোড হয়েছে। বাংলাদেশ থেকেও অনেকে আমার সঙ্গে দেখা করতে আসেন, ছবি তোলেন।

আমি স্টুডিওতে গানটি গেয়েছি। সেখানকার টাকা পাইনি। আমার সঙ্গে চুক্তি হয়েছিল ৬০-৪০ শতাংশের, যার টাকা পাইনি।’ তিনি আরও বলেন, ‘টাকা দেবে, কিন্তু এখনও পর্যন্ত কিছু জানতে পারিনি। যাঁরা আসেন তাঁরা রেকর্ড করার পর ৫০০ থেকে ২-৩ হাজারা টাকা দিয়ে চলে যান।

ইউটিউবের লোকেরা কিছু টাকা দিয়ে যায়। কিন্তু স্টুডিওতে যে অডিও এবং ভিডিও রেকর্ড হয়েছিল তার কোনও টাকা পাইনি।’ এরপর ভুবন বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে লোকজন আমায় তাদের দলে ডাকেন। সরস্বতী পুজো মণ্ডপ বা কোনও ইভেন্টে আমায় গান গাওয়ানো হয়, গান গাইলে টাকা দেন।’

মাত্র ৬ ফিট জমিতে ৫ তলা বাড়ি, এ যেন আরেকটি আইফেল টাওয়ার

বহিরাগতদের ওপরে বিধিনিষেধ জারি করেছেন গ্রামবাসীরা : ভুবন বাদ্যকরকে বঞ্চিত হতে দেখে গ্রামবাসীরা এবার বহিরাগতদের তাঁর সঙ্গে দেখা করার ওপরে বিধিনিষেধ জারি করেছেন। তাঁদের বক্তব্য হল, ভুবনকে ব্যবহার করে সবাই চলে যাচ্ছেন কিন্তু তিনি তাঁর প্রাপ্য পাচ্ছেন না। তাই এখন আর কোনও বাইরের লোক গ্রামবাসীদের অনুমতি ছাড়া ভুবনবাবুর সঙ্গে দেখা করতে পারবেন না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa