Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাসিক বাজেট দিলো ৫ হাজার কোটি টাকা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাসিক বাজেট দিলো ৫ হাজার কোটি টাকা

By rskaligonjnewsAugust 9, 20202 Mins Read

গাসিক বাজেট দিলো ৫ হাজার কোটি টাকা
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ হাজার ৭ কোটি একুশ লাখ ২৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার নগরভবন মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রস্তাবিত এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ১১ লাখ ৭৮ হাজার টাকা।

বাজেট ঘোষণার আগে মেয়র সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলদের নিয়ে এক সভায় মিলিত হন। ওই সভায় ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করা হয়। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন। পরে উপস্থিত কাউন্সিলররা ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করেন।

বাজেট বক্তৃতায় মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাস মহামারীর কারণে ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি।

তিনি বলেন, বিভিন্ন জোনের প্রধান সংযোগ সড়ক প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ শীর্ষক প্রকল্পে ৩ হাজার ৮২৮ কোটি টাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অত্র প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনগণের চলাচলের জন্য বিভিন্ন রাস্তা প্রশস্ত করতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় ৬০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে ক্ষতিগ্রস্তদের অনুদান বাবদ একশ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। গাজীপুরের প্রায় দেড় হাজার মসজিদের খতিব, ইমামদের জন্য বছরে ১৪ হাজার টাকা করে সম্মানী প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে।

২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়ে ৫ কোটি টাকা, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে ৫০ কোটি টাকা, নগরীর আটটি জোনে কবরস্থান নির্মাণের জন্য ৫০ কোটি টাকা, গুণিজনদের সম্মাননা বাবদ ৫ কোটি টাকা এবং সাংবাদিকদের পেশাগত উন্নতি ও সার্বিক মঙ্গলার্থে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa