নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জায়েদা-জাহাঙ্গীর

Advertisement
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম করপোরেশন সভায় কাউন্সিলদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান জানান, আমরা সবাই মিলে জাহাঙ্গীর আলমের নাম মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করি। পরে কাউন্সিলররা প্রস্তাবটিতে সমর্থন দিলে তা গৃহীত হয়।

নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মেয়র জায়েদা খাতুন। সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডর ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জনই উপস্থিত ছিলেন।

সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে ও গতি বৃদ্ধির লক্ষ্যে মেয়রের প্রধান উপদেষ্টা হিসাবে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে দীর্ঘ ২১ মাস বাইরে রেখে উন্নয়ন কাজে বাঁধাগ্রস্থ করায় এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদ জানিয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের বিরুদ্ধ নিন্দা প্রস্তাব গৃহীত হয়। একই সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের সময় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর পদোন্নতির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর সিটি কর্পারশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এসএম সফিউল আজম, সচিব আব্দুল হানান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, হাজী মনিরুজ্জামান, মিজানুর রহমান, হানান মিয়া হানু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ।

শ্রীপুরে ৪ হাসপাতালকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google