আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী আইসক্রিম একটি জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রীষ্মের সময়ে অনেকের আইসক্রিম ছাড়া চলেই না। সম্প্রতি জাপানি একটি সংস্থা এমন আইসক্রিম বিক্রি করছে, যার দাম শুনলে চমকে যাবেন।

সবচেয়ে বেশি দামের আইসক্রিম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম লিখিয়েছে সোনায় মোড়ানো জাপানি এক ধরনের আইসক্রিম। এটির নাম ‘বিয়াকুয়া’।

Advertisement

জাপানি একটি সংস্থা সোনা দিয়ে তৈরি আইসক্রিম বিক্রি করছে ৬ হাজার ৬৯৬ ডলারে। বাংলাদেশি টাকায় যা ৭ লাখের বেশি দাম।

আইসক্রিমটি বেশি দামি হওয়ার পেছনে কারণ শুধু সোনাই নয়। এর মধ্যে এমন কিছু উপাদান আছে যা চাইলেই হাতের নাগালে পাওয়া যায় না। উপাদানগুলোর দামও অনেক বেশি। এর মধ্যে রয়েছে ইতালির আলবাতে উত্পাদিত বিরল সাদা ট্রাফল। এর দাম প্রতি কেজির দাম ১৬ লাখ টাকার বেশি। অন্যান্য বিশেষ উপাদানের মধ্যে রয়েছে- পারমিজিয়ানো রেগিয়ানো এবং সেকে লিস।

সবচেয়ে দামি আইসক্রিম বানানোর পাশাপাশি জাপানি প্রতিষ্ঠানটি চেয়েছিল, ইউরোপ ও জাপানে তৈরি বিভিন্ন উপাদান মিশিয়ে বিশেষ আইসক্রিম তৈরি করতে। এর দায়িত্ব দেওয়া হয় তাদাইয়োশি ইমাদা নামের এক ব্যক্তিকে। তিনি জাপানের ওসাকা শহরের রেস্তোরাঁ রিভির প্রধান পাচক।

টুইটারে শেয়ার করা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি ভিডিওতে দেখা গেছে, কালো একটি বাক্সের মধ্যে ছোট্ট বয়ামে আইসক্রিমটি রাখা। আইসক্রিম খাওয়ার রুপালি চামচটির জন্য দেওয়া হয়েছে আলাদা মোড়ক।

এদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েই থেমে থাকতে চায় না সিলাটো। তাদের লক্ষ্য আরও দামি আইসক্রিম তৈরি করে সবাইকে চমকে দেওয়া।

তরুণীকে বিয়ে করে মহাখুশি ৭২ বছরের বৃদ্ধে! ভিডিও ভাইরাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.