Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গুপ্তধনের কথা বলে অন্ধ হাফেজের কাণ্ড
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

গুপ্তধনের কথা বলে অন্ধ হাফেজের কাণ্ড

By Shamim RezaJuly 15, 20202 Mins Read

গুপ্তধনের কথা বলে অন্ধ হাফেজের কাণ্ডজুমবাংলা ডেস্ক : তিনি কথিত অন্ধ হাফেজ। তবে চোখে সব দেখতে পান। গুপ্তধন পাইয়ে দেওয়ার নামে এক নারীর কাছ থেকে কৌশলে হাতিয়ে নেন ৬৫ লাখ টাকা। সেই টাকার নতুন বিয়ে করে ফ্ল্যাট কিনতে বউয়ের হাতে তুলে দেন ৪০ লাখ টাকা। টাকা নিয়ে নতুন বউ উধাও আর প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে এই অন্ধ হাফেজ এখন থানা হাজতে।

ঘটনাটি চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায়। গ্রেপ্তারকৃত কথিত এই অন্ধ হাফেজের নাম লিয়াকত আলী (৩৫) । বুধবার সকালে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল নগরীর আল ফালাহ গলির বাসা থেকে গ্রেপ্তার করে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া জানান, লোকমুখে শুনে ছেলের সংসারের অশান্তি দূর করতে তাবিজ-কবজের জন্য লিয়াকত আলী নামের কথিত অন্ধ হাফেজের দ্বারস্থ হন রোকেয়া করিম নামের এক নারী। নারীর সঙ্গে তিন লাখ টাকার চুক্তি করে প্রথমে ২০ হাজার টাকা অগ্রিম নেন। বিনিময়ে কয়েকটা সুরা শিখিয়ে দেওয়া হয় এই নারীকে। পরবর্তীতে এই রোকেয়া করিমকে লিয়াকত জানায়, তার বাসার পাশে খালি জায়গায় গুপ্তধন স্বর্ণের পাতিল রয়েছে। যার মূল্য সাড়ে তিনশ কোটি টাকা। কিতাবের মাধ্যমে এই তথ্য জেনেছে বলে নারীকে জানিয়ে গুপ্তধন পেলে অর্ধেক তাকেও দিতে হবে বলে নারীর সঙ্গে চুক্তি করে। এই স্বর্ণের পাতিলের লোভ দেখিয়ে এই নারীর কাছ থেকে বিভিন্ন সময় ৬৫ লাখ টাকা আদায় করে লিয়াকত। সর্বশেষ মঙ্গলবার রোকেয়া করিমকে ফোন করে আরও এক লাখ টাকা দাবী করে এবং না দিলে ক্ষতি হবে বলে জানায়। প্রতারণা বুঝতে পেরে রোকেয়া করিম পাঁচলাইশ থানায় অভিযোগ করেন। পুলিশ বুধবার সকালে অভিযান চালিয়ে প্রতারক লিয়াকতকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোকেয়া করিমের কাছ থেকে গুপ্তধনের লোভ দেখিয়ে ৬৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর সে নতুন একটি বিয়ে করেছে। নতুন বউকে ফ্ল্যাট কিনতে ৪০ লাখ টাকা দিলে বউ লিয়াকতকে তালাক দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে।

Advertisement

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং কমলাবিবির পাড়ার জমশের আলী মুন্সির বাড়ির জাকির আহম্মদের ছেলে লিয়াকত খুলশী থানাধীন আলফালাহ গলির চৌধুরী ম্যানশন নামের একটি ভবনে বসবাস করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত লিয়াকত নিজেকে অন্ধ হাফেজ দাবী করলেও সে চোখে সব কিছু দেখতে পায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাদে প্রতারণার কথা স্বীকার করেছে সে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa